২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ী পৌরসভার বাজেট ঘোষণা

রাজবাড়ী পৌরসভায় ২০০৭-২০০৮ অর্থবছরে প্রায় সাড়ে ১০ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভার চেয়ারম্যান মহম্মদ আলী চৌধুরী তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই বাজেট ঘোষণা করেন।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2007, 04:30 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

পৌরসভার ওয়ার্ড কমিশনাররা, পৌর সচিব মো. হেদায়েত হোসেন, নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক, নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (ইউজিআইপি) কর্মকর্তা মো. আলতাফ হোসেন ও শহরের বিশিষ্ট ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।

বাজেটে বিভিন্ন উন্নয়ন কার্যক্রমসহ ব্যয় ধরা হয়েছে ৯ কোটি ৬৮ লাখ ৭৩ হাজার টাকা। উদ্বৃত্ত ধরা হয়েছে ৩১ লাখ ৭৪ হাজার ৪২ টাকা ৫১ পয়সা। সংবাদ সম্মেলনে চেয়ারম্যান তার লিখিত বক্তব্যে জানান, প্রতি বছরের মতো এবারও স্থানীয় উৎস, সরকারি অনুদান ও দাতা সংস্থার সম্ভাব্য অনুদানের সমন্বয়ে এ বাজেট করা হয়েছে।