২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১০

ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার সৃষ্টিঘর-হাজীবাগান এলাকায় বুধবার একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে দুইজন ও পরে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। এ ঘটনায় আরও ১০ যাত্রী আহত হয়েছেন।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2007, 04:35 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

নিহত তিনজন হলেন কোরবান আলী (৪৫), মো. আকাশ (৪০) ও আলমগীর (২৫)। আহত আলমগীরকে হাসপাতালে ভর্তির পর তিনি মারা যান। আহত অন্য যাত্রীরা ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা আছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১১ টায় কুলিয়ার চর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১৪-০৬০৯) ওই স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি উল্টে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই দুজন মারা যান।

সৈয়দ নগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপ পরিদর্শক সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে শিবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।