জরুরি অবস্থা তুলে নেওয়ার পরিবেশ এখনও আসেনি: মইনুল
জরুরি অবস্থা তুলে নেওয়ার মতো পরিবেশ এখনও সৃষ্টি হয়নি বলে মনে করছেন আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের তিনি বলেন, “জরুরি অবস্থা তুলে নেওয়ার মতো পরিবেশ এখনও এসেছে বলে কেউ মনে করছে না।”
তিনি উল্টো প্রশ্ন করেন, “এখনতো পার্লামেন্ট নেই, সেক্ষেত্রে কার কাছে ক্ষমতা দেওয়া যায়।”
সোমবার শেখ হাসিনা দেশে ফেরার পর জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে আওয়ামী লীগ নেতা-কর্মীদের মিছিল করাটা জরুরি অবস্থার লঙ্ঘন ছিল কিনা, প্রশ্ন করলে ব্যারিস্টার মইনুল তা এড়িয়ে যান।
