২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা, ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

কুমিল্লা ও ফরিদপুরে মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় চারজন নিহত এবং আরও ৪৩ জন আহত হয়েছেন। এর মধ্যে কুমিল্লাতে মারা গেছেন তিনজন, ফরিদপুরে একজন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2007, 05:01 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

কুমিল্লা প্রতিনিধি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্ল¬ার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে সকালের ওই দুর্ঘটনায় তিনজন নিহত এবং আরও ৪০ জন আহত হয়। সকাল ৭টার দিকে নোয়াখালীগামী যাত্রীবাহী নোয়াখালী এক্সপ্রেসের একটি বাস মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দোকানে গিয়ে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে দোকানদার সালাউদ্দিন, রিকশা চালক হুমায়ুন ও ভিক্ষুক নোয়াব মিয়া চাকায় পিষ্ট হয়ে মারা যান।

দাউদকান্দি থানার উপ-পরিদর্শক আব্বাস উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

ফরিদপুর কোতয়ালি থানার উপ-পরিদর্শক মো জেল্লাল হোসেনের বরাত দিয়ে স্থানীয় প্রতিনিধি জানান, বেলা পৌনে ১২টার দিকে ফরিদপুর-খুলনা মহাসড়কে কানাইপুর ইউনিয়নের মৃগী এলাকায় সেনা বহরের একটি গাড়ি যাত্রীবাহী একটি রিকশা ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চানু মিয়া (৬০) নামের এক ব্যক্তি মারা যান। এ ঘটনায় আরও তিন ভ্যানযাত্রী আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিকেল সাড়ে ৫টায় কোতয়ালি থানার উপ পরিদর্শক আবুল কালাম আজাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ঘটনায় মামলা হচ্ছে না। এর পরিবর্তে নিহতের একমাত্র মেয়েকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা হচ্ছে।