২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষ নেওয়ার অভিযোগে সাতক্ষীরায় বিদ্যুৎ কর্মকর্তা গ্রেপ্তার

ঘুষ নিয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়ার অভিযোগে সাতক্ষীরা পিডিবির সহকারী হিসাব রক্ষক আবিদ হাসানকে যৌথবাহিনী সোমবার তার অফিস থেকে গ্রেপ্তার করেছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2007, 12:41 AM

Updated : 26 Apr 2022, 02:19 PM

তাকে সদর থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সদর থানার এসআই কুমকুম নাজমুন নাহার জানান, শহরের কটিয়া গ্রামের বিদ্যুৎ গ্রাহক গোলাম মোস্তফার কাছ থেকে এক হাজার সাতশত পঞ্চাশ টাকা নিয়ে সংযোগ পুণস্থাপন করার অভিযোগে যৌথবাহিনী তাকে গ্রেপ্তার করেছে।