চার বিভাগীয় কমিশনার পদে রদবদল
ঢাকা, খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগের কমিশনার পদে রদবদল করা হয়েছে।
ঢাকা বিভাগ কমিশনার মো. মাহফুজুর রহমানকে ভুমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক; খুলনা বিভাগ কমিশনার কবির মো. আশরাফ আলমকে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান; বরিশাল বিভাগ কমিশনার বিজন কান্তি সরকারকে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের পরিচালক এবং রাজশাহী বিভাগ কমিশনার মো. আনিস উদ্দিন মনজুরকে ভুমি আপিল বোর্ডের সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে সমবায় অধিদপ্তরের নিবন্ধক ইকরাম আহমেদকে ঢাকা বিভাগের কমিশনার; অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্মসচিব ইউনুসুর রহমানকে খুলনা বিভাগের কমিশনার; প্রধান উপদেষ্টার কার্যালয়ের অতিরিক্ত সচিব মোস্তফা কামাল হায়দারকে বরিশাল বিভাগের কমিশনার এবং জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিউল আলমকে রাজশাহী বিভাগের কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই সংক্রান্ত এক আদেশ জারি করা হয়।
