পাবনায় বিদ্যুৎ বিভাগের ৭ কর্মকর্তা-কর্মচারী বদলি
পাবনা বিদ্যুৎ বিভাগের (পিডিবি) সাত কর্মকর্তা-কর্মচারীকে বদলি করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে।
পিডিবি’র সুপারেনটেন্ড ইঞ্জিনিয়ার জ্যোতিষ চন্দ্র জানান, সহকারী হিসাব রক্ষক কাজী শফিউল করিমকে চট্টগ্রাম, সুইচ বোর্ড অ্যাটেন্ডেন্ট ও জেলা শ্রমিক দল সভাপতি মনিরুল ইসলাম খোকনকে সিলেটে, উপসহকারী প্রকৌশলী এনামুল আজিজ ও সিনিয়র সহকারি হিসাব রক্ষক সেলিম রেজাকে চাঁপাইনবাবগঞ্জে, উপসহকারী প্রকৌশলী মোতালেব হোসেন, উপসহকারী প্রকৌশলী আবুল কালাম ও অফিস সহকারী মিজানুর রহমানকে নওগাঁয় বদলি করা হয়েছে।
তিনি জানান, তাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে।
