২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে জেএমবি সদস্যসহ ২৩ জন আটক

মেহেরপুর গোয়েন্দা পুলিশ রোববার সীমান্ত গ্রাম রংমহল এলাকা থেকে মালেক নামের এক জেএমবি সদস্যকে আটক করেছে।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2007, 08:42 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ২২জন তালিকাভুক্ত আসামীকে আটক করেছে।

গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক ওবায়দুর রহমান জানান, জেএমবির আটক নেতাদের স্বীকারোক্তি অনুযায়ী মালেককে গ্রেপ্তার করা হয়। তিনি জেএমবির কাছে সম্প্রতি চারটি পিস্তল, পাওয়ার জেল, ডেটোনেটরসহ বোমা তৈরির সামগ্রী সরবরাহ করেছে বলে পুলিশকে জানিয়েছে।

তিনি আরও জানান, জেএমবি নেতাদের অবস্থান ও কার্যক্রম সম্পর্কে তিনি পুলিশকে বেশকিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন।

অন্য আটককৃত সবার বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।