চাঁদপুরে ট্রাক্টর উল্টে ৭ শ্রমিক আহত
সদর উপজেলার ঢালীর ঘাট এলাকায় রোববার একটি ট্রাক্টর উল্টে সাত শ্রমিক গুরুতর আহত হয়েছে।
এরা হচ্ছে জিয়াউল হক (১৯), রফিকুল ইসলাম (২৫), সাদ্দাম (১৭), আবদুল করিম (১৫), সাইফুল (১৩), রিয়াজ (১৫) ও আলমগীর (১৪)। এদের সবার বাড়ি নোয়াখালী জেলার চরজব্বার উপজেলার ধানের শীষ গ্রামে। তারা এখন চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত শ্রমিকরা জানান, বেলা ১২টার দিকে ঢালীর ঘাট এলাকা থেকে নলকূপ নিয়ে একটি ট্রাক্টরে চেপে তারা ফরিদগঞ্জ উপজেলায় রূপসা প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিলেন। রওনা হওয়ার কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়।
