২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে পোশাক কারখানার বিপণন পরিচালক সন্ত্রাসীদের গুলিতে নিহত

মিরপুর সাত নম্বর সেকশনের তৈরি পোশাক কারখানা রেক্স কম্পোজিট নিটওয়্যার লিমিটেড এর বিপণন পরিচালক সালাউদ্দিন চৌধুরীকে (৩৫) রোববার সকালে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2007, 12:42 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোরকে জানান, সকাল ১০টার দিকে রিকশায় মিরপুর ছয় নম্বর সেকশনে প্রশিকা অফিসের সামনে দিয়ে কর্মস্থলে যাওয়ায় সময় তিন/চারজন সন্ত্রাসী তাকে লক্ষ করে গুলি চালালে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান রেক্স কম্পোজিট নিটওয়্যার লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আমজাদ খান।

তিনি বলেন, “ব্যক্তিগতভাবে তার সঙ্গে কারও শত্রুতা ছিল কিনা সে ব্যাপারে আমাদের কিছু জানা নেই।”

ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।