২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তাগাছায় জেএমবির একটি দল আটক

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কেচুয়া ইউনিয়ন থেকে শনিবার রাতে জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) কমপক্ষে ১৫ জন সদস্যকে আটক করেছে র‌্যাব।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2007, 12:41 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

অভিযানে নেতৃত্বদানকারী র‌্যাব কর্মকর্তারা জেএমবি সদস্য আটকের বিষয়টি স্বীকার করলেও বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানান।

অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব এর ময়মনসিংহ জোনের সেকেন্ড ইন কমান্ড ফ্লাইট লেফটেন্যান্ট ফয়সাল এবং কোম্পানি কমান্ডার ইকবাল। তারা দুজনই বেলা সাড়ে ১২টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, শনিবার রাতে অভিযান চালিয়ে মুক্তাগাছার কেচুয়া থেকে জেএমবির একটি ‘বিশাল গ্যাং’ কে আটক করা হয়েছে। ঢাকায় র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে। তারা এরই মধ্যে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এখানে পৌঁছানোর পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।