২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ‘ক্রসফায়ারে’ একজন নিহত

কুমারখালীর বানিয়াপাড়া গ্রামের নবীর উদ্দিন (৪২) শনিবার র‌্যাবের ‘ক্রসফায়ারে’ মারা গেছেন। ঘটনাস্থল থেকে র‌্যাব একটি এলজি এবং দুইটি বন্দুকের তাজা গুলি উদ্ধার করেছে বলে দাবি করেছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2007, 02:05 AM

Updated : 26 Apr 2022, 02:18 PM

সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে আটটা পর্যন্ত মজমপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে সন্ত্রাসীদের সঙ্গে র‌্যাবের বন্দুক যুদ্ধে এ ঘটনা ঘটে বলে দাবি করছে র‌্যাব।

র‌্যাব বলছে, ওই গ্রামের একটি বাড়িতে কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে বলে খবর পেয়ে র‌্যাব বাড়িটি ঘিরে ফেলে। এতে বাড়ির ভেতর থেকে তাদের লক্ষ্য করে গুলি বর্ষণ করে। র‌্যাবও তাদের প্রতি পাল্টা গুলি চালালে ক্রস ফায়ারে নবী মারা যান।

কুষ্টিয়া র‌্যাবের ইনচার্জ মেজর হাসিবুল আলম জানান, নিহত নবীর উদ্দিন সালাম বাহিনীর বোমা কমান্ডার। তার বিরুদ্ধে শামীম হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলেও তিনি জানান।

বন্দুক যুদ্ধে র‌্যাব ২৯ রাউন্ড গুলিবর্ষণ করার কথা স্বীকার করেছে।