২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ব্যবসায়ীর বাসায় ডাকাতি

নগরীর আছদগঞ্জে স্বপন দত্ত নামে এক টিন ব্যবসায়ীর বাসা থেকে সশস্ত্র ডাকাতদল শুক্রবার রাতে প্রায় পাঁচ লাখ টাকার সঞ্চয়পত্র, ৪০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2007, 02:27 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

পুলিশ জানায়, আছদগঞ্জের খুইল্লা মিয়া মার্কেটের উপরের বাসা থেকে অস্ত্রের মুখে চার/পাঁচ জনের একদল ডাকাত এসব সঞ্চয়পত্র ও স্বর্ণালংকার লুট করে।

শুক্রবার রাত নয়টার দিকে ডাকাতরা আত্মীয় পরিচয় দিয়ে স্বপন দত্তের বাসায় ঢোকে। অস্ত্রের মুখে তারা লুটপাট চালিয়ে দ্রুত পালিয়ে যায়।

নগরীর ব্যস্ততম এই পাইকারি মার্কেট শুক্রবার বন্ধ থাকায় লোক সমাগম কম ছিল। এই সুযোগটি ডাকাতরা নিয়েছে বলে পুলিশ ও স্থানীয়রা ধারণা করছে।

কোতোয়ালি থানার দায়িত্বরত কর্মকর্তা এস আই রাশিদা পারভীন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।