২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মায় চার ছাত্র নিখোঁজ

লৌহজং উপজেলার মাওয়া এলাকায় পদ্মায় গোসল করতে নেমে শুক্রবার চার বিশ্ববিদ্যালয় ছাত্র নিখোঁজ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2007, 11:00 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

তাদের সঙ্গী ছাত্র এবং পুলিশের ধারণা, তারা হয় চোরাবালিতে ডুবে গেছে নতুবা পানির স্রোতে ভেসে গেছে।

এরা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ফজলুল করিম ইভান (২০), ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বিবিএর শাখাওয়াত হোসেন লিংকন (২০), কবি নজরুল কলেজের ভূগোল বিভাগের মোরশেদ খান (২০) ও ইংরেজি বিভাগের সাইফুল ইসলাম (২০)। তারা সবাই প্রথম বর্ষের ছাত্র এবং সবার বাসা রাজধানীর সূত্রাপুরে।

তাদের খুঁজতে রাতে ডুবুরি তলব করা হয়েছে। তবে কোনও সন্ধান পাওয়া যায়নি।

মুন্সিগঞ্জের পুলিশ সুপার বিশ্বাস আফজাল হোসেন জানান, নয় বন্ধু দুপুরে বাসযোগে মাওয়া এসে পদ্মায় সাঁতার কাটতে নামে। এ সময় প্রবল স্রোতে পড়ে চারজন হারিয়ে যায়।