কালিয়াকৈরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের দিঘীবাড়ি গ্রামের বৃদ্ধ সিদ্দিকুর রহমানকে(৫৫) পিটিয়ে হত্যা করেছে একই গ্রামের মাহবুবুল আলম বাবুল।
এলাকাবাসী জানায়, মঙ্গলবার বিকালে বাড়ির পাশের দোকানে পান কিনতে এসে বাবুলের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন সিদ্দিকুর রহমান। এক পর্যায়ে বাবুল বাঁশের লাঠি দিয়ে তাকে নির্বিচারে পেটায়। আহত অবস্থায় সিদ্দিকুরকে কুমুদিনী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই শুক্রবার বিকালে মারা যান তিনি।
শুক্রবার দুপুরে গাজীপুর সদর হাসপাতালে লাশের ময়না তদন্ত হয়েছে। নিহতের ছেলে আনোয়ার হোসেন বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা করেছেন।
কালিয়াকৈর থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক মোহাম্মদ আনিস বলেছেন, মামলা হয়েছে। পুলিশ ব্যবস্থা নিচ্ছে।
