খাগড়াছড়িতে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৮
খাগড়াছড়ির শালবন ও শান্তিনগর এলাকায় বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভ্ক্তু আসামীসহ আট জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এরা হলেন, মো. জাকির হোসেন (১৯), আবদুল মান্নান (১৮), আক্তার হোসেন (১৭), ওমর ফারুক (২২), ইয়াকুব আলী বাহার (১৮), রাহুল দে (২১), লিটন নাথ (২৪) ও শিবলু শিকদার (১৮)।
সদর থানার উপ-পরিদর্শক কবির শিকদার জানান, জেলা শহরে অপরাধমূলক তৎপরতা বেড়ে যাওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। তারা শহরের বিভিন্ন স্থানে চুরি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল।
