২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় বোমা উদ্ধার

চুয়াডাঙ্গা স্টেডিয়ামের ভেতর একটি বালতির মধ্যে রাখা তিনটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2007, 11:25 PM

Updated : 26 Apr 2022, 02:18 PM

শুক্রবার সকালে বোমাগুলো পাওয়ার পর সদর থানায় এনে সেগুলো নিষ্ক্রিয় করা হয়।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার মফিজউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর এর কাছে বোমা পাওয়ার খবরটি নিশ্চিত করে জানান, স্টেডিয়ামের এক কোণায় একটি গর্তের মধ্যে বালতিটি রাখা ছিল।

সকাল সাড়ে আটটার দিকে বোমা উদ্ধারের পর চুয়াডাঙ্গা থানায় এনে তা নিষ্ক্রিয় করা হয়। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তার সন্ধান চালাচ্ছে পুলিশ।