সৈয়দ শাহেদ বাংলা একাডেমীর নতুন মহাপরিচালক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ শাহেদকে বাংলা একাডেমীর মহাপরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বৃহস্পতিবার তাঁর এ নিয়োগের আদেশ জারি করা হয়।
আদেশ অনুযায়ী, ড. শাহেদ ওই পদে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
