২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আখাউড়ায় কর্ণফুলী এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেসের চারটি বগি লাইনচ্যুত হওয়ায় বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে রেল চলাচল এক ঘণ্টা বন্ধ ছিল।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2007, 04:19 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

আখাউড়া রেল স্টেশনের কর্মকর্তা আতাউর রহমান জানান, দুপুর দেড়টার দিকে কর্ণফুলী এক্সপ্রেস আখাউড়া থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়। স্টেশন থেকে ২০০ গজ এগিয়ে যেতেই ট্রেনটির চারটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এর ফলে ওই রুটে রেল চলাচল বন্ধ হয়ে যায়।

পরে একটি রিলিফ ট্রেন গিয়ে উদ্ধারকাজ শেষ করলে দুপুর আড়াইটার দিকে রেল চলাচল পুনরায় শুরু হয়।