বগুড়ায় পিস্তলসহ সন্ত্রাসী গ্রেপ্তার
বগুড়ার ফাপোড় এলাকা থেকে বৃহস্পতিবার ভোরে র্যাব সদস্যরা দুই রাউন্ড গুলিভর্তি বিদেশি পিস্তলসহ শাহীন ফকির (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।
শাহীন শহরের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে বেশ কিছু মামলা রয়েছে।
র্যাব-১২ এর অধিনায়ক ক্যাপ্টেন মেহদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর-কে জানান, গ্রেপ্তারকৃত শাহীন সম্প্রতি র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত রাশেদুল ইসলামের অন্যতম সহযোগী ছিল।
