২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে পৌর কমিশনার গ্রেপ্তার

অভয়নগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কমিশনার আসাদুল্লাহ আসাদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2007, 10:30 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

বুধবার বিকালে যশোর শহরের জগাবাবুর মোড় থেকে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

অভয়নগর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আসাদের বিরুদ্ধে অভয়নগর থানায় দুটি হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মতিউর রহমান আসাদকে গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, “পুলিশ তাকে অনেকদিন ধরেই খুঁজছিল। গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”