২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দর্শনার সাইফুল হত্যার দায়িত্ব স্বীকার করেছে ‘চরমপন্থীরা’

-দর্শনা স্থলবন্দরের ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়াডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের দায়িত্ব স্বীকার করেছে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (এমএল কমিউনিস্ট যুদ্ধ)।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2007, 09:00 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

দলের পক্ষে রনি বিশ্বাস নামে পরিচয় দিয়ে বুধবার মোবাইল ফোনে চুয়াডাঙ্গার পুলিশ কর্মকর্তা ও সাংবাদিকদের কাছে দায়িত্ব স্বীকার করে বিবৃতি দেন।

জেলা পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদ সাংবাদিকদের কাছে বিষয়টি স্বীকার করেছেন। তবে তিনি বলেন, পুলিশ সব তথ্য বিবেচনায় নিয়েই তদন্ত চালাবে।

তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান ওই পুলিশ কর্মকর্তা।

মঙ্গলবার অজ্ঞাত অস্ত্রধারীদের গুলিতে নিহত হন সাইফুল ইসলাম। ওই দিনই নিহতের ভাই এমাদুল ইসলাম বাদী হয়ে দামুড়হুদা থানায় একটি মামলা করেন।

পরিবারের সন্দেহ, দর্শনা পৌর বিএনপির সভাপতি হাজি শওকত আলী গ্রুপের লোকজন এ হত্যায় জড়িত থাকতে পারে। সাইফুলের চাচাত ভাই আজাদুল ইসলামও দাবি করেন, এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড।