২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী বেনজির আটক

নগরীর হোসেনিগঞ্জ বেতপট্টি এলাকায় বুধবার সন্ধ্যার দিকে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে তিন রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী বেনজিরকে আটক করেছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2007, 08:18 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

দু পায়ে গুলিবিদ্ধ অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

র‌্যাব দাবি করছে, সন্ধ্যার দিকে বাড়িতে তাকে আটক করতে গেলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বেনজির র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালালে তার দুই পায়ে গুলি লাগে। এ সময় ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলি ও একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল আকন্দ জানান, রাত সোয়া আটটা পর্যন্ত বেনজিরকে থানায় সোপর্দ করা হয়নি।