২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ইউপি চেয়ারম্যানসহ ১৩ জন গ্রেপ্তার

বাগেরহাটের কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি আজাহার শিকদারকে কচুয়া থানা পুলিশ মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2007, 02:29 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

একই সময়ে পুলিশ জেলার বিভিন্ন থানা এলাকা থেকে আরো ১২ জনকে গ্রেপ্তার করে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর জানান, পার্শ্ববর্তী চিতলমারী থানার রেণু বেগম অপহরণ ও পাচার মামলায় চেয়ারম্যান আজাহারকে গজালিয়া গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে চরমপন্থীদের আশ্রয় দেওয়া, সরকারি চাল ও ত্রাণের টিন আত্মসাৎ, নারী নির্যাতনসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আছে।