বাঞ্ছারামপুরে রিভলবারসহ গ্রেপ্তার ৩
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর উপজেলা সদরের জনতা হোটেল থেকে একটি থ্রি টু বোরের রিভলবারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-২ এর সদস্যরা।
সোমবার ভোররাতে র্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জনতা হোটেলে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করে।
র্যাব-২ এর উপ পরিদর্শক সামসুদ্দোহা জানান, জনতা হোটেলের ভেতরে লুকিয়ে থাকা তিনজনকে প্রথমে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে একটি থ্রি টু বোরের বিদেশি রিভলবার উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মামুন (২৬), ওমর ফারুক (২৩), মোশারফ (২৫)। তাদের সবার বাড়ি বাঞ্ছারামপুরের বিভিন্ন গ্রামে। এ ব্যাপারে বাঞ্ছারামপুর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
