২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ঠিকাদারের বাসায় সশস্ত্র ডাকাতি

নগরীর নাসিরাবাদ এলাকায় এক ঠিকাদারের বাসা থেকে রোববার দিনে-দুপুরে সশস্ত্র ডাকাত দল নগদ দুই লাখ টাকা, প্রায় ৩৫ ভরি স্বর্ণালংকার ও দামি জিনিসপত্র লুট করে নিয়ে গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2007, 08:33 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

পুলিশ জানায়, খুলশী থানার অদূরে অবস্থিত কবির হোসেনের তিনতলা বাড়ির তৃতীয় তলায় ঠিকাদার মো. মোস্তফা কামালের বাসায় দুপুর আড়াইটার দিকে কলিংবেল টিপে অস্ত্রের মুখে একদল ডাকাত প্রবেশ করে। ৭/৮ জনের এই ডাকাত দলটি অস্ত্রের মুখে বাসার সবাইকে জিম্মি করে আলমারির দরজা ভেঙে নগদ দুই লাখ টাকা ও ৩৫ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।

ডাকাতি শেষে ডাকাত দল পরিবারের সদস্যদের বাইরে থেকে তালা দিয়ে চলে যায়।

খুলশী থানার দায়িত্বরত কর্মকর্তা উপ পরিদর্শক মাসুদ আলম ঠিকাদার মোস্তফা কামালের বরাত দিয়ে জানান, মেয়ের বিয়ের জন্য তিনি বাসায় নগদ টাকা ও এসব স্বর্ণালংকার রেখেছিলেন।

ঘটনার পর থানার উপ পরিদর্শক সুমিত কুমার কুণ্ডুর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।