হাজারীর বিরুদ্ধে দুদকের মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু
জয়নাল হাজারীর বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
রোববার ফেনীর সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলার বাদী, দুদক উপ-পরিচালক শফিকুর রহমান ভূঁইয়ার সাক্ষ্যগ্রহণ করা হয়।
আদালত সূত্র জানিয়েছে, বিচারক মো. নজরুল ইসলাম মামলার অন্যতম সাক্ষী হাজারীর ভাতিজা মইদুল ইসলাম হাজারী টিটু ওরফে কমিশনার টিটু হাজারীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন।
সোমবার তার সাক্ষ্যগ্রহণের কথা রয়েছে। গত ৮ এপ্রিল হাজারীর বিরুদ্ধে মামলা করে দুদক।
