২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারা সপ্তাহ শুরু সোমবার

সোমবার থেকে শুরু হচ্ছে কারা সপ্তাহ। সারা দেশের কারাগারগুলোতে আগামী ৬ মে পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হবে এ সপ্তাহ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2007, 02:37 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

কারা সপ্তাহ উপলক্ষে সোমবার ঢাকায় কেন্দ্রীয় কারাগার অধিদপ্তর মাঠে কারারক্ষীদের কুচকাওয়াজ এবং অধিদপ্তরের কর্মকর্তাদের বার্ষিক সভা অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি থাকবেন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সাবেক আইজিপি আনোয়ারুল ইকবাল। এ উপলক্ষে রক্তদান কর্মসূচি, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রীতিভোজসহ আরও নানা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

উপ কারা মহাপরিদর্শক শামসুল হায়দার সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানান, বন্দীদের মানসিক উৎকর্ষ সাধন, কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও সামাজিক বোধ সৃষ্টির উদ্দেশ্যে গত বছর থেকে কারা সপ্তাহ পালন করা হচ্ছে।

কারা সপ্তাহ উপলক্ষে কারাগারের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান শামসুল হায়দার।