২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঝালকাঠিতে বাসের চাকায় পিষ্ট হয়ে ভ্যানযাত্রী আবদুল বারেক (৭৫) নিহত ও চারজন আহত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টায় ঝালকাঠি-বরিশাল মহাসড়কের প্রতাপ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2007, 02:02 PM

Updated : 26 Apr 2022, 02:17 PM

আহতদের মধ্যে আবদুল জলিল নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

সদর থানার উপ পরিদর্শক সাইফুল ইসলাম জানান, মঠবাড়িয়া থেকে ছেড়ে আসা সুগন্ধা পরিবহনের ঢাকাগামী একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪৮) প্রতাপ এলাকায় সড়কের পাশে থাকা একটি যাত্রীবাহী রিকশা ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন মারা যায়। দুর্ঘটনার পর বাসটির চালক পালিয়ে গেছে।