ডিএমপির তিন থানায় তদারকি কর্মকর্তা নিয়োগ
ঢাকা মেট্রেপলিটন পুলিশের (ডিএমপি) তিন থানায় তদারকি কর্মকর্তা হিসেবে সহকারি পুলিশ কমিশনার পদমর্যাদার তিন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার সকাল থেকে এ নিয়োগ কার্যকর হবে।
তিন তদারকি কর্মকর্তার মধ্যে সহকারি কমিশনার আনিছুর রহমান দায়িত্ব পালন করবেন রমনা থানায়, পল্টন থানায় আয়েশা সিদ্দিকা এবং ফখরুজ্জামান তদারক করবেন মিরপুর থানা।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার নাইম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানান, জাপান সরকারের অর্থায়নে বাস্তবায়নাধীন জেবিআইসি প্রকল্পের অধীনে সারা দেশের ২৫ টি থানায় তদারকি কর্মকর্তা হিসেবে একজন করে সহকারি কমিশনার পদমর্যাদার কর্মকর্তা নিয়োগ করার কথা রয়েছে। এরই অংশ হিসেবে ডিএমপির তিন থানায় এ নিয়োগ দেওয়া হলো।
