২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে দেবরের হাতে গৃহবধূ খুন

মহানগরীর ছোট বনগ্রাম এলাকায় শনিবার রিনা বেগম নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দেবর হাবলু।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2007, 08:47 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে রিনা বেগমকে (৩২) হাবলু হাসুয়া দিয়ে কুপিয়ে আহত করে। পরে রাজশাহী মেডিক্যাল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে চারটায় তার মৃত্যু হয়।

বোয়ালিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান জানান, দুপুরে রিনা বেগম রান্না করার সময় দেবর হাবলু পূর্ব শত্রুতার জের ধরে তাকে হাসুয়া দিয়ে কুপিয়ে আহত করে। এর পরই পালিয়ে যায় হাবলু।

রিনা বেগমের লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

বোয়ালিয়া থানায় এ ব্যাপারে এটি মামলা হয়েছে।