২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে তরুণীকে ধর্ষণ শেষে হত্যা, গ্রেপ্তার ২

দিনাজপুরের বিরল উপজেলার রাণীপুকুর মধ্যপাড়ায় বৃহস্পতিবার সকালে ভূট্টা ক্ষেত থেকে পুলিশ মমতাজ বেগম (১৭) নামের এক তরুণীর লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2007, 09:21 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

জড়িত সন্দেহে পুলিশ সুমন রেজা (২৪) ও হুমায়ূন (২৫) নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে।

স্থানীয় কলেজের প্রথম বর্ষের ছাত্রী মমতাজের বাড়ি একই উপজেলার হালাজা গ্রামে। বাবার নাম মোজাহার আলী।

মামলার তদন্তকারী কর্মকর্তা বিরল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদ জানান, বৃহস্পতিবার সকালের দিকে কলেজে যাওয়ার পথে কয়েকজন যুবক মমতাজকে অপহরণ করে নিয়ে যায়। ধর্ষণ শেষে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে প্রমাণ মিলেছে বলেও তিনি জানান।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠনো হয়েছে।