২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে ৫০০ টাকার জাল নোটসহ যুবক গ্রেপ্তার

ঢাকার ধামরাই উপজেলার সোয়াপুর বাজার থেকে শুক্রবার বিকেলে ৫০০ টাকার জাল নোটসহ সাগর (২২) নামের এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2007, 08:54 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

তার বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলায়।

পুলিশ জানায়, বিকেল সাড়ে ৫টার দিকে সোয়াপুর বাজারে ওই যুবক ৫০০ টাকার কয়েকটি নোট ভাঙানোর জন্য আসে। এ সময় টাকা দেখে দোকানীদের সন্দেহ হলে তারা তাকে আটক করে। এ সময় তারা তার কাছ থেকে উদ্ধার করে ১৬টি ৫০০ টাকার জাল নোট। পরে তাকে ধামরাই পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ ব্যাপারে ধামরাই থানায় একটি মামলা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরেই একটি চক্র ধামরাই এবং সাভারে জাল টাকা চালানোর চেষ্টা করে আসছিল। সাগর ওই চক্রেরই সদস্য।