২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ৮ সেনা সদস্য আহত

ফরিদপুরে শুক্রবার সকালে এক সড়ক দুর্ঘটনায় আট সেনা সদস্য আহত হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2007, 07:29 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

আহতরা হলেন গোলাম, রুবেল, বেলাল, জাহিদ, হানিফ, মোদাসিন, জাহিদ ও জামান।

শুক্রবার সকাল সোয়া নয়টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-বরিশাল মহাড়কের পুকুরিয়া এলাকায় সেনা সদস্যদের বহনকারী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে আট সেনা সদস্য আহত হয়।

ফরিদপুর জেলা সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট কর্নেল মাসুদ জানান, মাদারীপুর থেকে সাভার সেনানিবাসে যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাসকে পাশ কাটাতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, সেখানে গোলাম (৩৫), রুবেল (২২), বেলাল (৩২) ও জাহিদ (৩০) নামের চার সেনা সদস্যকে ভর্তি করা হয়। পরে দুপুরে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে তাদের ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ছাড়া হানিফ (৩৫), মোদাসিন (২৫), জাহিদ (৩২) ও জামান (৩৬) কে প্রাথমিক চিকিৎসা শেষে অ্যাম্বুলেন্সে করে সাভার সেনানিবাসে পাঠানো হয়।

সেনা সূত্রে আরও জানা গেছে, আহতরা ১৫ বিআইআর ও ফার্স্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্য।