২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিদ্যুতস্পৃষ্ট হয়ে শ্রমিক নিহত

নগরীর কোতোয়ালী এলাকায় শুক্রবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনিরুল ইসলাম (২৬) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2007, 07:10 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

নিহত মনিরুলের বাড়ি ময়মনসিংহ জেলায় এবং তার পিতার নাম শামসুল হোসেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপ পরিদর্শক রতন সিংহ জানান, কোতোয়ালী থানার অদূরে মাসুদ এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের ভবনে কাজ করার সময় সকাল ১১টার দিকে শ্রমিক মনিরুল ইসলাম বিদ্যুতস্পৃষ্ট হয়। তাকে সঙ্গে সঙ্গে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।