২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুব্রত বাহিনীর ‘সেকেন্ড-ইন কমান্ড’ চিট বাবুল গ্রেপ্তার

রাজধানীর শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ‘সেকেন্ড ইন-কমান্ড’ বলে পুলিশের দাবি করা তালিকাভুক্ত সন্ত্রাসী আবুল কালাম আজাদ ওরফে বাবুল ওরফে চিট বাবুলকে বৃহস্পতিবার অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2007, 11:11 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি পিস্তল, একটি একনালা বন্দুক, ১১ রাউন্ড পিস্তলের গুলি ও ছয় রাউন্ড বন্দুকের গুলি।

র‌্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার সিরাজ আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, র‌্যাবের গোয়েন্দা দল বৃহস্পতিবার ভোর রাতে মগবাজারের গ্রিনওয়ে রোডের একটি বাড়ি থেকে বাবুলকে গ্রেপ্তার করে। শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের অনুপস্থিতিতে বাবুল তার বাহিনীর মাধ্যমে রাজধানীর বিভিন্ন স্থানে চাঁদাবাজি, অস্ত্র ব্যবসা, খুন, ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধ চালিয়ে আসছিল।

তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদ শেষে বাবুলকে রমনা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।