২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি বাড়ি বরাদ্দের অভিযোগে মীর্জা আব্বাসকে গ্রেপ্তার দেখানো হলো

রাজউকের ১৮টি সরকারি বাড়ি দুর্নীতির মাধ্যমে বিভিন্ন লোককে বরাদ্দ দেওয়ার অভিযোগে সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মীর্জা আব্বাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2007, 09:00 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

বৃহস্পতিবার বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিদর্শক জাহাঙ্গীর আলম মুখ্য মহানগর হাকিমের আদালতে প্রতিবেদন পাঠিয়ে মতিঝিল থানায় দায়ের করা এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

মহানগর হাকিম জগন্নাথ দাস খোকন এ আবেদন মঞ্জুর করেন।