২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে অপহরণের পর গৃহবধূকে হত্যা

বরিশালের মেহেন্দিগঞ্জে দুর্বৃত্তরা কোকেলা বেগম নামে এক গৃহবধূকে হত্যা করেছে। তাকে অপহরণের পর ধর্ষণ ও শ্বাসরোধে হত্যা করা হয় বলে ধারণা করছে পুলিশ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2007, 05:14 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

মেহেন্দিগঞ্জ থানা পুলিশ বৃহস্পতিবার সকালে জাঙ্গালীয়া ইউনিয়নের লেঙ্গুটিয়া গ্রামের মতিন হাওলাদারের সুপাড়ির বাগান থেকে কোকেলার লাশ উদ্ধার করেছে।

নিহত কোকেলা বেগম (৩০) লেঙ্গুটিয়া গ্রামের টিপু শেখের স্ত্রী।

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্বৃত্তরা কোকেলাকে বুধবার নিজ বাড়ি থেকে অপহরণ করে পাশের মতিন হাওলাদারের সুপাড়ির বাগানে নিয়ে ধর্ষণের পর হত্যা করেছে বলে আমরা প্রাথমিকভাবে মনে করছি। লাশের বাম হাতে ক্ষতচিহ্ন আছে।