২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষের টাকাসহ নোয়াখালী জেলা সশস্ত্র বাহিনী বোর্ডের প্রধান সহকারী গ্রেপ্তার

নোয়াখালী জেলা সশস্ত্র বাহিনী বোর্ডের প্রধান সহকারী তাজুল ইসলামকে বৃহস্পতিবার সকালে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2007, 02:10 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

সুধারাম থানার উপ পরিদর্শক (এসআই) ইলিয়াছ জানান, সেনাবাহিনীর কর্পোরাল মোমিনুল হক তার পেনশন স্ত্রীর নামে পরিবর্তন করতে গেলে তাজুল ইসলাম তার কাছে ১০ হাজার টাকা ঘুষ দাবি করেন।

মোমিনুল হক বিষয়টি যৌথবাহিনীকে জানিয়ে বৃহস্পতিবার সকাল ১০টায় টাকা নিয়ে জেলা সশস্ত্র বাহিনী বোর্ড অফিসে যান। ওই সময় যৌথবাহিনীর সদস্যরা ঘুষের টাকাসহ তাজুল ইসলামকে হাতেনাতে গ্রেপ্তার করে।

তাজুল ইসলামকে সুধারাম থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে।