২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় অস্ত্র ও জিহাদি বই উদ্ধার

নওগাঁর পত্মীতলা উপজেলার পলিপাড়া গ্রামে জেএমবি নেতা শহিদুল ইসলামের বাড়ি থেকে নয়টি বোমা, তিনটি বন্দুক, ৪০ রাউন্ড গুলি ও এক বস্তা জিহাদি বই উদ্ধার করেছে যৌথবাহিনী।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2007, 10:26 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

যৌথবাহিনীর সদস্যরা বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শহিদুল ইসলামের বাড়িতে তল্লাশি চালায়। তবে বাড়িতে না থাকায় তাকে গ্রেপ্তার করা যায়নি।

অভিযানে নেতৃত্বদানকারী যৌথবাহিনীর লে. তানভীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শহিদুল ইসলামের ঘরের ভেতর থেকে বন্দুক, গুলি ও জিহাদি বই এবং বাড়ির পাশে খড়ের গাদা থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।

তিনি বলেন, শহিদুল ইসলাম জেএমবির অন্যতম সংগঠক ও অস্ত্র সরবরাহকারী। এ ব্যাপারে পত্মীতলা থানায় মামলা করা হবে।