হাসিনাকে বিমানে না তুলতে ব্রিটিশ এয়ারওয়েজকে লিখিত নির্দেশনা দিয়েছিল সরকার
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের লিখিত নিদের্শনার কারণে ব্রিটিশ এয়ারওয়েজ শেখ হাসিনাকে ২২ এপ্রিল লন্ডন থেকে ঢাকাগামী বিমানে তুলতে অস্বীকৃতি জানায়।
সোমবার এক বিবৃতিতে এয়ারলাইন্সটি আনুষ্ঠানিকভাবে বলেছে, ২২ এপ্রিলের ঢাকাগামী বিমানে শেখ হাসিনাকে নেওয়া নিষেধ ছিল। গত ১৮ এপ্রিল বাংলাদেশ বেমামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক লিখিত বিজ্ঞপ্তিতে তাদেরকে জানায়, শেখ হাসিনার বাংলাদেশে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
এতে আরও বলা হয়, যাত্রী এবং মালপত্র বহনের সাধারণ নিয়মে একজন যাত্রীকে বহনে অস্বীকৃতি জানানোর অধিকার এয়ারলাইন্সটির আছে। উড়োজাহাজ পরিচালনার চুক্তি অনুযায়ী, কোনো দেশ মৌখিক ও লিখিতভাবে জানালে সেই যাত্রীর সবকিছু বৈধ থাকলেও তাকে বহনে অস্বীকৃতি জানাতে পারে তারা।
