শিবগঞ্জের সাবেক সাংসদ শাহজাহানের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা
জেলা বিএনপির সভাপতি ও শিবগঞ্জের সাবেক সাংসদ শাহজাহান মিয়াসহ তিন জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হয়েছে। মামলায় অন্য দুইজন আসামী হচ্ছেন শফিকুল ইসলাম এবং আইনাল হক।
সোমবার রাতে জালমাছমারির পানাউল্লাহ ৬০ হাজার টাকা চাঁদাবাজির অভিযোগে মামলাটি দায়ের করেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সেলিম আলমগীর জানান, বাদী তার এজাহারে অভিযোগ করেছেন অধ্যাপক শাহজাহান মিয়া ও তার দুই সহযোগী মামলার ভয় দেখিয়ে ৭০ হাজার টাকা দাবি করেন। এর পর ২০০৫ সালের ১৯ নভেম্বর বাদী ও তার তিন বন্ধু ৬০ হাজার টাকা দিতে বাধ্য হন।
