২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে সাবেক হুইপের ভাইয়ের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

বিএনপি দলীয় সাবেক হুইপ আলহাজ জাহেদ আলী চৌধুরীর ছোট ভাই চর অষ্টধর ইউনিয়নের চেয়ারম্যান মো. মাহবুব আলী চৌধুরী ওরফে মনির চৌধুরীর বিরুদ্ধে রোববার রাতে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। একই রাতে নকলা পৌরসভার এক কমিশনারের বিরুদ্ধেও চাঁদাবাজির অপর একটি মামলা দায়ের করা হয়।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2007, 08:41 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

মনির চৌধুরীর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন নকলা পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের কমিশনার হেলাল উদ্দিন। মামলার এজাহারে বলা হয়েছে, ২০০৬ সালের ১৬ জানুয়ারি মনির চৌধুরী ও তার ১১ জন সহযোগী বাদীর কাছ থেকে ১০ হাজার টাকা চাঁদা আদায় করেন।

যৌথবাহিনীর হাতে আটক হয়ে মনির চৌধুরী বর্তমানে কারাগারে রয়েছেন।

নকলা পৌর কমিশনার ফারুক হোসেনের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী একই উপজেলার কায়দা গ্রামের জহিরুল ইসলাম।

এই মামলার এজাহারে বলা হয়, কমিশনার ফারুক হোসেন ২০০৪ সালের ২৬ অক্টোবর জহিরুল ইসলামের কাছ থেকে পাঁচ হাজার টাকা চাঁদা আদায় করেছিলেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক হোসেন মামলা দায়েরের সত্যতা স্বীকার করেছেন।