২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় এক চরমপন্থীর ১০ বছরের কারাদণ্ড

অস্ত্র মামলায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) সদস্য মোস্তফা কামালকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2007, 06:39 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

সোমবার খুলনার ছয় নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক কিরণ শংকর হালদার এ দণ্ডের আদেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালের ২৬ এপ্রিল জেলার রূপসা উপজেলায়র পূর্ব রূপসার বাগমারা গ্রামের মিনহাজ উদ্দিন মুন্সীর ছেলে কামালকে ফুলতলা উপজেলার দামোদর থেকে পুলিশ গ্রেপ্তার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী উদ্ধার করে একটি দেশীয় পাইপগান।