২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সাংসদ ফজলুল হক মিলনের প্রতিষ্ঠান থেকে ত্রাণের টিন উদ্ধার

বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সাবেক সাংসদ ফজলুল হক মিলনের ঠিকাদারি প্রতিষ্ঠান শীতলক্ষ্যা এন্টারপ্রাইজের অস্থায়ী কার্যালয় থেকে কয়েকটি ত্রাণের টিন উদ্ধার করেছে যৌথবাহিনী। সোমবার দুপুরে চালানো অভিযানের সময় আটক করা হয় প্রতিষ্ঠানটির চার কর্মকর্তা-কর্মচারীকে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2007, 06:15 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

এরা হলেন, মাহবুবুজ্জামান লিটন, তোজাম্মেল হক, আবু সাঈদ ও ইসমাইল হোসেন। জিজ্ঞাসাবাদের জন্য তাদের ধান গবেষণা ইনস্টিটিউটের সেনাক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

সূত্র জানায়, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কৌলিসম্পদ ভবনের নির্মাণের কাজ পায় মিলনের ঠিকাদারি প্রতিষ্ঠান শীতলক্ষ্যা এন্টারপ্রাইজ। সেখানে তৈরি করা অস্থায়ী কার্যালয়ে যৌথবাহিনী দুপুরের দিকে অভিযান চালিয়ে তিনটি ত্রাণের ঢেউটিন উদ্ধার করে।

তবে আশপাশের লোকজন জানিয়েছেন, ভবনের ঢালাইসহ অন্যান্য কাজে প্রচুর সংখ্যক টিন ব্যবহার করা হয়েছিল। যৌথবাহিনীর অভিযান শুরুর পর সরিয়ে ফেলা হয় সেগুলো।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আঃ মতিন ত্রানের টিন উদ্ধারের সত্যতা স্বীকার করে বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ফজলুল হকের বিরুদ্ধে মামলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।