রাজশাহীর তানোরে জবাই করা লাশ উদ্ধার
রাজশাহীর তানোর উপজেলার গোকুল এলাকা থেকে পুলিশ সোমবার সকালে এক ব্যক্তির জবাই করা লাশ উদ্ধার করেছে।
তানোর থানার উপ পরিদর্শক মোহাম্মদ রফিক জানান, চৌবাড়িয়া রাস্তায় তানোর টেকনিক্যাল কলেজের পাশ থেকে সকাল ১০ টার দিকে জবাই করা লাশটি উদ্ধার করা হয়। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ২৭ বছর।
জবাই করার আগে অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তিকে শ্বাসরোধের চেষ্টা করা হয়েছে বলেও পুলিশ ধারণা করছে।
