ঘুরে দাঁড়াচ্ছে শেয়ার বাজার
গত তিনদিনের অব্যাহত দরপতনের পর সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। সোমবার দুপুর পর্যন্ত পাওয়ার কোম্পানি, ব্যাংক ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার সবচেয়ে বেশি কেনাবেচা হয়েছে।
বেলা ১১টা ২৩ মিনিটে পর্যন্ত ডিজিইএন বা সাধারণ সূচক ৫.৬২ পয়েন্ট বা ০.৩৩ শতাংশ বেড়ে ১৬৭৯.৭৪ হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসআই বা সার্বিক সূচক ৬.৫২ পয়েন্ট বা ০.৪৫ শতাংশ বেড়ে ১৪৩৭.৯৬ হয়েছে।
কেনাবেচা হওয়া শেয়ারগুলোর দাম বেড়েছে ৮২টি কোম্পানির কমেছে ২১টির এবং একই আছে ১৩টি কোম্পানির শেয়ারের দাম।
সোমবার দুপুর পর্যন্ত মোট লেনদেন হয়েছে ছয় কোটি ৭৬ লাখ টাকা। রোববার মোট লেনদেন হয়েছিল ৩২ কোটি ৭৬ লাখ ১০ হাজার টাকা।
বেলা ১১টা ১৪মিনিট পর্যন্ত শাহজালাল ব্যাংকের শেয়ার সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। রোববার শাহজালাল ব্যাংকের শেয়ারের দাম ২১২.২৫ টাকা থাকলেও সোমবার তার দাম বেড়ে ২১৪.২৫ টাকায় দাঁড়ায়।
ডেসকোর শেয়ারের দাম ৭০৭.৫ টাকা থেকে বেড়ে ৭০৯ টাকা হয়েছে। আইসিবির শেয়ারের দাম ৩৭১.৫ টাকা থেকে বেড়ে ৪০৯.৭৫ টাকা হয়েছে।
বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারের দাম ৪৬৩.৭৫ টাকা থেকে বেড়ে ৪৬৫.২৫ টাকা হয়েছে।
ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম ৫১৩.৭৫ টাকা থেকে কিছুটা বেড়ে ৫১৪.৫০ টাকা হয়েছে।
