পুঁজিবাজারে রাজনীতির কালো মেঘ
শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় নেতিবাচক প্রভাব পড়েছে ঢাকার পুঁজি বাজারে।
মধ্য জানুয়ারির পর লেনদেনের পরিমাণ সর্বনিম্ন পর্যায়ে এসে পৌঁছে রোববার।
এইমস ফাস্ট মিউচুয়াল ফান্ডের ব্যবস্থাপক ইওয়ার সাঈদ বলেন, “শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকে দরপতন শুরু।
“আমরা বুঝতে পারছি না কী হতে যাচ্ছে। অনিশ্চয়তার কারণে অনেক বিনিয়োগকারী বিনিয়োগের সিদ্ধান্ত স্থগিত রেখেছে।”
ঢাকা স্টক এক্সচেঞ্জে বৃহস্পতিবার ৪০ কোটি ২১ হাজার টাকার লেনদেন হলেও রোববার তা নেমে ৩২ কোটি ৭ লাখ ৬১ হাজার টাকায় দাঁড়ায়।
রোববার ব্যাংক, সিমেন্ট এবং জ্বালানি খাতের বড় বড় অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে।
রোববার শেয়ারের সাধারণ সূচক ছিল ১৬৭৪ দশমিক ৬১। গত দিনের তুলনায় তা ১৬ দশমিক ২০ পয়েন্ট অথবা দশমিক ৯৫ শতাংশ কম।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অথনীতির অধ্যাপক আবু আহমেদ বলেন, “সরকারের দুর্নীতি বিরোধী অভিযান এবং কর ফাঁকি রোধ অভিযান বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের ভীতি সৃষ্টি করেছে।”
লেনদেনের শীর্ষে থাকা শাহজালাল ব্যাংকের লেনদেনের পরিমাণ ছিল ৩ কোটি ৪৬ হাজার টাকা। এর শেয়ারের দাম চার দশমিক ২৮ শতাংশ কমে ২১২ দশমিক ২৫ টাকা হয়।
জ্বালানি কোম্পানি ডেসকোর শেয়ার এক দশমিক শূন্য এক শতাংশ কমে ৪৬৩ দশমিক ৭৫ টাকা হয়। তাছাড়া ডেসকো শেয়ারের দাম দশমিক ১৭ শতাংশ বেড়ে ৭০৭ দশমিক ৫ টাকায় গিয়ে শেষ হয়।
ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম দশমিক শূন্য চার শতাংশ কমে ৫১৩ দশমিক ৭৫ টাকা হয়। সামিট পাওয়ারের শেয়ার ৩ দশমিক ২৩ শতাংশ কমে ৫৬০ দশমিক ৭৫ টাকায় দাঁড়ায়।
ঢাকা স্ট এক্সচেঞ্জে শেয়ারের দাম বেড়েছে ৪২ টির, কমেছে ১১৯টির ও দাম অপরিবর্তিত আছে ২২ টির।
