২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুর ও কিশোরগঞ্জে বজ্রপাতে ৪ জনের মৃত্যু

দিনাজপুর ও কিশোরগঞ্জে বজ্রপাতে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2007, 07:25 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

দিনাজপুর প্রতিনিধি জানান, বীরগঞ্জ উপজেলার নোহাই গ্রামে রোববার ভোরে বজ্রপাতে একই পরিবারের তিন সদস্য নিহত ও একজন আহত হয়েছেন।

নিহতরা হলেন মজিবর রহমান (৩০), আহসান (২৮) ও আজিরন (৭০)। বজ্রপাতে আহত জাফরকে (১২) গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার কৈলাগ ইউনিয়নের কুকরারাই গ্রামে শনিবার সন্ধ্যায় বজ্রপাতে রাখাল বালক নাদিম (১২) ও তার একটি গরু মারা গেছে।

শনিবার বিকালে স্থানীয় নুল্লীর হাওরে নাদিম গরু চড়াতে যায়। সন্ধ্যার দিকে হঠাৎ ঝড়বৃষ্টি সময় বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হয় সে।

নাদিম কুকরারাই গ্রামের মুছা মিয়ার ছেলে।