২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় বিএসএফ এর গুলিতে কৃষক নিহত

জীবন নগর উপজেলার ধোপাখালী সীমান্তে বিএসএফ এর গুলিতে রোববার ভোরে ময়না মিয়া (৩৭) নামে এক কৃষক নিহত হয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2007, 01:35 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

৩৫ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মীর মোতাহার হাসান জানান, কোনও ধরনের উস্কানি ছাড়াই শনিবার মধ্যরাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা সীমান্তের ৭০ নম্বর পিলারের কাছে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। জবাবে বিডিআরও পাল্টা চার রাউণ্ড গুলি চালায়। ভোর পাঁচটার দিকে বিএসএফ সদস্য পুনরায় গুলি চালালে জমিতে সেচ দেওয়ার কাজে ব্যস্ত ময়না মিয়া নিহত হয়।

বিএসএফ সদস্যরা লাশ ভারতে নিয়ে গেছে। নিহতের বাড়ি মাধবখালী গ্রামে।

ময়না মিয়ার লাশ ফেরত নেওয়ার জন্য রোববার যে কোনও সময় বিডিআর-বিএসএফ পতাকা বৈঠক হতে পারে বলে মীর মোতাহার হাসান জানান।